News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়দিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় মৃত্যু এক, আহত ৫
Image

বড়দিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় মৃত্যু এক, আহত ৫

আগরতলা, ২৬ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় যান দুর্ঘটনা বড়দিনের আনন্দকে বিষাদে পরিণত করেছে। গভীর রাতে বড়দিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় যান চালকের মৃত্যু হয়েছে। ওই গাড়ির ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। গুরুতর আহত হয়েছে গাড়িতে থাকা ৫জন। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অধীনে তেবাড়িয়া এলাকায় ওই ঘটনায় জনমনে শোকের ছায়া নেমে এসেছে। সময় মতো ঘটনাস্থলে না আসার জন্য স্থানীয় মানুষ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।সোমবার রাত আনুমানিক ১২টা নাগাদ টিআর-০১০২৮৬ নম্বরের একটি মারুতি ওমনি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। তাতে গাড়ির চালাক সহ আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। পরবর্তী সময়ে চিকিত্সাধীন অবস্থায় গাড়ির চালক শুভঙ্কর বিশ্বাসের(২৫) মৃত্যু হয়েছে। স্থানীয় মানুষের কাছ থেকে জানা গেছে, বড়দিনের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাক নিতে গিয়ে তেবাড়িয়া বিদ্যুৎ অফিস এলাকায় কালী মন্দিরের সামনে ওই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে। স্থানীয় মানুষই আহতদের উদ্ধার করে জি বি পি হাসপাতালে পাঠিয়েছেন। কারণ, দুর্ঘটনার পর একাধিক বার পুলিশের সঙ্গে যোগাযোগ করার সত্ত্বেও পুলিশ ঘটনাস্থালে আসেনি। পুলিশের ভূমিকা নিয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা মানুষ। 

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top