News Flash

  • Home
  • দিনের খবর
  • বিদেশ যেতে পারবেন না অভিষেকের শ্যালিকা, জানাল হাইকোর্ট
Image

বিদেশ যেতে পারবেন না অভিষেকের শ্যালিকা, জানাল হাইকোর্ট

কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বিদেশ যাওয়ার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট । শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ তাঁর এই আর্জি খারিজ করে দেয়। ফলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার বিদেশ যাওয়া নিয়ে সিঙ্গেল বেঞ্চে যে নির্দেশ ছিল, তা ডিভিশন বেঞ্চেও বহাল রইল।

কয়লা দুর্নীতি মামলায় ইডি-র তদন্তের আওতায় রয়েছেন মেনকা গম্ভীর। তদন্তের আওতায় থাকাকালীনই ব্যাংকক যাওয়ার আর্জি জানান তিনি। মেনকার মা অসুস্থ, তাঁর যাওয়া জরুরি বলে জানান। কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও তাঁর আর্জি খারিজ করেছে।

গত সেপ্টেম্বর মাসে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল মেনকাকে। লাউঞ্জ থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল অভিবাসন দফতরের অফিসে। সেখানে দু’ঘণ্টা বসিয়ে রাখার পর বাড়ি ফেরানো হয়েছিল অভিষেকের শ্যালিকাকে। আদালতের নির্দেশ রয়েছে, মেনকার বিরুদ্ধে কোনও চরম পদক্ষেপ করতে পারবে না ইডি। কিন্তু বিমানবন্দরে ওইভাবে তাঁকে আটকে দেওয়াকে চরম পদক্ষেপ হিসেবে আদালতে তুলে ধরেছিলেন মেনকার আইনজীবীরা। কিন্তু আদালত বলে, সেদিনের ঘটনা হেনস্থা হতে পারে কিন্তু কখনওই তা চরম পদক্ষেপ নয়। তারপর একদিন সাত ঘণ্টা ইডি কর্তাদের জেরার মুখে বসতে হয়েছিল মেনকাকে। এদিন বিদেশ যাওয়ার আবেদন খারিজ হয়ে গেল হাইকোর্টে।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top