News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বাস্থ্যসেবাকে সামগ্রিক স্বাস্থ্যসেবায় রূপান্তর করাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
Image

স্বাস্থ্যসেবাকে সামগ্রিক স্বাস্থ্যসেবায় রূপান্তর করাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): স্বাস্থ্যসেবাকে সামগ্রিক স্বাস্থ্যসেবায় রূপান্তর করাই কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য। বললেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুক্রবার সকালে “সুস্থ ভারত”-এর স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য বিজেপি সরকারের প্রচেষ্টার উপর এক সাংবাদিক সম্মেলন করেন সিন্দিয়া। তিনি এদিন বলেছেন, “এক দেশ, এক স্বাস্থ্য প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সম্মিলিতভাবে কোভিড ব্যবস্থাপনা ও পরিচালনা করা হয়েছে। এই সোমবার পর্যন্ত ২২০ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।”

চিন-সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্ৰমণ বৃদ্ধিতে ভারত সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেছেন, “এ বিষয়ে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক। প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার কোভিডের প্রস্তুতির বিষয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পৌরোহিত্য করেছেন।” এদিন ড্রোনের সুফল তুলে ধরেছেন সিন্ধিয়া। তাঁর কথায়, “প্রত্যন্ত অঞ্চলে রক্ত, ভ্যাকসিন ও ওষুধ পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। ২০১৪ সালে মাত্র ৬টি এইমস ছিল এবং বর্তমানে আমাদের দেশে ২২টি এইমস রয়েছে৷ এমবিবিএস-এর আসন ৯০ শতাংশ বাড়ানো হয়েছে।”

Releated Posts

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

‘বিমারু’ তকমা ঝেড়ে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উত্তর প্রদেশ: অতীত সরকারকে আক্রমণ মোদীর

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): একসময় ‘বিমারু’ ও পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিচিত উত্তর প্রদেশ এখন এক ট্রিলিয়ন ডলারের…

ByByNews Desk Apr 29, 2026

মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর, ‘আসল ও কুৎসিত মুখ সামনে এসেছে’

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি,…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top