News Flash

  • Home
  • দিনের খবর
  • আট বছরে উত্তরপূর্বে প্রায় ছয় হাজার জঙ্গির আত্মসমর্পণ, ৮০ শতাংশ কমেছে অসামরিক নাগরিক-মৃত্যু, বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ
Image

আট বছরে উত্তরপূর্বে প্রায় ছয় হাজার জঙ্গির আত্মসমর্পণ, ৮০ শতাংশ কমেছে অসামরিক নাগরিক-মৃত্যু, বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : ২০১৪ থেকে গত আট বছরে উত্তর-পূর্বাঞ্চলে বিভিন্ন সশস্ত্র জঙ্গি সংগঠনের প্রায় ছয় হাজার ক্যাডার অস্ত্রশস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন। ৮০ শতাংশ কমেছে অসামরিক নাগরিক-মৃত্যু। আজ সোমবার এখানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন কেন্দ্রীয় ক্ৰীড়া ও যুবকল্যাণ এবং তথ্য ও সম্প্ৰচার দফতরের মন্ত্রী অনুরাগ ঠাকুর।

কেন্দ্রীয় মন্ত্রী ঠাকুর বলেন, ২০১৪ সালে দেশের হাল ধরেছিলেন নরেন্দ্র মোদী। দেশের ক্ষমতায় এসে সন্ত্রাসবাদের প্রতি ‘জিরো টলারেন্স নীতি’ এবং মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপ ফলপ্রসূ হয়েছে। প্ৰধানমন্ত্ৰীর ঐকান্তিক ইচ্ছায় এবং সবল নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলে আজ শান্তির বাতাবরণ ফিরে এসেছে। ইতিমধ্যে বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রায় ছয় হাজার সশস্ত্র ক্যাডার সরকারের কাছে অস্ত্রশস্ত্র জমা দিয়ে মূলস্রোতে ফিরে এসেছেন।

ইতিমধ্যে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফসপা) ত্রিপুরা, মেঘালয় এবং অসমের ৬০ শতাংশ অঞ্চল থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে, বলেন অনুরাগ। তিনি বলেন, মোদী সরকারের বলিষ্ঠ পদক্ষেপে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসের ঘটনা ১৬৮ শতাংশ কমেছে। সন্ত্রাসবাদে অর্থায়নের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার ৯৪ শতাংশের বেশি। ৯ ডিসেম্বর তাওয়াং সেক্টরে ভারতীয় এবং চিনা সৈন্যদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, উভয় পক্ষের ‘কয়েকজন সেনা’ অল্পবিস্তর আহত হয়েছেন।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সঠিক দিশায় উত্তর-পূর্বাঞ্চলে ৮০ শতাংশ অসামরিক নাগরিকদের মৃত্যু কমেছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top