News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাছাড়ের ধলাইয়ে বাজেয়াপ্ত ১৫০ কোটি টাকার ইয়াবা, গ্রেফতার মণিপুরের তিন বাসিন্দাঅসমে সর্বকালের বৃহৎ সফল অভিযানে কাছাড় পুলিশকে সাবাশি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার
Image

কাছাড়ের ধলাইয়ে বাজেয়াপ্ত ১৫০ কোটি টাকার ইয়াবা, গ্রেফতার মণিপুরের তিন বাসিন্দাঅসমে সর্বকালের বৃহৎ সফল অভিযানে কাছাড় পুলিশকে সাবাশি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার

শিলচর (অসম), ১৮ ডিসেম্বর (হি.স.) : মাদক-ট্যাবলেট ইয়াবা পাচারের গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য লাভ করেছে কাছাড় জেলার ধলাই থানার পুলিশ। আজ রবিবার ভোরে অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তবর্তী লায়লাপুরে ধলাই পুলিশের নাকা চেকিঙে সন্দেহের বশে একটি ট্রাকে তালাশি চালিয়ে ৬২ প্যাকেটে আন্তর্জাতিক বাজারে প্রায় ১৫০ কোটি টাকা মূল্যের ৬ লক্ষ ২০ হাজারটি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন অভিযানকারীরা। এর সঙ্গে মাদক পাচারে জড়িত মণিপুরের তিন বাসিন্দাকে ধলাই পুলিশ গ্রেফতার করেছে।

আজ শিলচরে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, দুর্নীতি ও পাচারচক্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাছাড় পুলিশ লাগাতার অভিযান অব্যাহত রেখেছে। নিষিদ্ধ নেশাসামগ্রী ড্রাগস হেরোইন, ব্রাউন সুগার, কোকিন, ইয়াবা ট্যাবলেট, গাঁজা সহ বার্মিজ সুপারি, পুস্ত, ইউরিয়া সার, বিদেশি গুলমরিচ প্রভৃতি বেআইনি পাচারচক্রের বিরুদ্ধে কাছাড় পুলিশের নিরন্তর অভিযানে ব্যাপক সফলতা প্রকাশ্যে আসছে।

পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, ধলাই থানার কর্তব্যরত পুলিশ বাহিনী মিজোরাম থেকে আগত এএস ১১ ডিসি ৮১৮৪ নম্বরের একটি বলেরো ডিআই মিনিট্রাক আটক করে তাতে তালাশি চালিয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি চেম্বার দেখেন। বিশেষ চেম্বার কেটে ৬২ প্যাকেটে মোট ৬,২০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে মিনিট্রাককে আটক করে ধলাই থানায় নিয়ে আসে পুলিশ। সেই সঙ্গে এই পাচারকাণ্ডে জড়িত অভিযোগে পার্শ্ববর্তী মণিপুরের চূড়াচাঁদপুর জেলার বাসিন্দা তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের যথাক্রমে চূড়াচাঁদপুর জেলার মলচাম গ্রামের বাসিন্দা হেংকোহাও-এর ছেলে লাম্মিন্সেই (৩২), সহলংগাম লুংধিমের ছেলে থংমিনগউ লুংধিম (২২) এবং লাজাংফাই গ্রামের বাসিন্দা মাংনেহ চুল্লফাই-এর ছেলে গিংখোসেম (১৯) বলে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কলেজ পড়ুয়াও রয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃত তিন পাচারকারীকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইয়াবা ট্যাবলেট নিয়ে মণিপুর থেকে মিজোরাম হয়ে শিলচরে প্রবেশ করেছিল গাড়িটি। বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে ১৫০ কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মাহাতো। তিনি বলেন, তদন্ত অভিযান জারি রয়েছে। ধৃতদের কাছ থেকে আরও চাঞ্চল্যকর তথ্য আদায় করে মাদক ইয়াবা ট্যাবলেট পাচারের আন্তর্জাতিক স্তরের মাফিয়াদের আটক করতে সক্ষম হবে কাছাড় পুলিশ বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পুলিশ সুপার নোমাল মাহাতো।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top