News Flash

Image

কলসিমুড়ায় আট বাংলাদেশী আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ পুলিশ ও বিএসএফ-এর যৌথ অভিযানে রোহিঙ্গা সন্দেহে আটক ৮ বাংলাদেশি নাগরিক৷ ধৃতদের কাছ থেকে নগদ ভারতীয় ও বাংলাদেশী টাকা উদ্ধার হয়েছে৷ জানা যায় কলমচৌড়া গলাচিপা বিওপির জওয়ানদের নিকট গোপন সংবাদ আসে সীমান্তের কাঁটাতার কেটে কিছু বাংলাদেশী ভারতে প্রবেশ করেছে৷ এই সংবাদের ভিত্তিতে কলমচৌড়া গলাচিপা ও কলসিমুড়া বিওপির বিএসএফ জওয়ানরা অভিযান চালিয়ে উত্তর কলমচৌড়া ছাতিয়ানটিলা এলাকায় একটি ইকো গাড়ি সহ রোহিঙ্গা সন্দেহে সাতজন বাংলাদেশী নাগরিককে আটক করে৷ পরে গাড়ির চালক সহ ধৃত সাতজনকে কলসীমুড়া বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়৷ সেখানে জিজ্ঞাসাবাদ চালানোর পর ধৃতরা নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করে৷ কিন্তু তারা নিজেদেরকে ভারতীয় নাগরিক হিসাবে দাবি করলেও কোন পরিচয় পত্র দেখাতে পারে নি৷ পরে বিএসএফ-এর পক্ষ থেকে ধৃতদের কলমচৌড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ পরে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালায়৷ পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ধৃত ইকো গাড়ির মালিকের নাম রাজু বিশ্বাস৷ তার বাড়ি কলমচৌড়া এলাকায়৷ বাকি ৭ জনের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক বলে জানা যায়৷ তারা নিজেরা স্বীকার করে তারা বাংলাদেশী৷ বাকি পাঁচজনের সুনির্দিষ্ট কোন পরিচয় পত্র পাওয়া যায় নি৷ ধৃতদের কাছ থেকে নগদ ভারতীয় ও বাংলাদেশী টাকা উদ্ধার হয়েছে৷

Releated Posts

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top