News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় গৃহপ্রবেশে আসছেন প্রধানমন্ত্রী : বিজেপি প্রদেশ সভাপতি
Image

ত্রিপুরায় গৃহপ্রবেশে আসছেন প্রধানমন্ত্রী : বিজেপি প্রদেশ সভাপতি

আগরতলা, ১৪ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় গৃহপ্রবেশে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপকদের গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তাঁর সফরকে ঘিরে স্বচ্ছ ভারত অভিযানের বিশেষ কর্মসূচীর আয়োজন করেছে বিজেপি। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানালেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় ৩ লক্ষ পরিবারের গৃহ নির্মাণে সরকারি সহায়তা পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের সহায়তা করেছেন। তাই, ওই ঘর প্রাপকদের গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশ নিতে ত্রিপুরায় আসছেন প্রধানমন্ত্রী। তিনি সুবিধাভোগীদের সাথে কথাও বলবেন।

রাজীব বাবু জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যে বিজেপির জেলা প্রভারীদের সাথে বৈঠক শুরু হয়ে গেছে। তিনি স্বচ্ছ ভারত অভিযানকে নতুন মাত্রায় পৌছে দিয়েছেন। তাই, তাঁর সফরকে কেন্দ্র করে আজ থেকেই স্বচ্ছ ভারত অভিযানের বিশেষ কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ ডিসেম্বর সকাল পর্যন্ত ওই কর্মসূচী চলবে। তাঁর দাবি, বিজেপির সমস্ত নেতৃত্ব, মন্ত্রি এবং বিধায়কগণ ওই কর্মসূচীতে অংশ নেবেন।

এদিন তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে বিমান বন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত রাস্তার দুই ধারে ত্রিপুরার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে স্বাগত জানানো হবে।রাজীব বাবু প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপক সকলের কাছে আহবান জানিয়েছেন, গৃহপ্রবেশের পর নিজ নিজ বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করুন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top