News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভুরি-ভুরি অভিযোগ যাত্রীদের, আচমকাই দিল্লি বিমানবন্দর প্রদর্শন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার
Image

ভুরি-ভুরি অভিযোগ যাত্রীদের, আচমকাই দিল্লি বিমানবন্দর প্রদর্শন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): মানুষে মানুষে ছয়লাপ। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখারও জায়গা নেই। এমনই অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে অসামরিক উড়ান পরিবহণ মন্ত্রকে। যাত্রীদের ভুরি-ভুরি অভিযোগ পাওয়ার পর সোমবার সকালে আচমকাই দিল্লি বিমানবন্দর পরিদর্শনে গেলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

এদিন সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ আচমকাই পরিদর্শনে যান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কথা বলেছেন বিমানবন্দরের কর্তাদের সঙ্গে, কেন এত ভিড় হয়, ভিড় কীভাবে কমানো সম্ভব, এই সমস্ত বিষয়ে তিনি কথা বলেছেন। রবিবার সকালেই (১১ ডিসেম্বর) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ভিড় দেখা যায়। প্রচুর যাত্রী লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন বিমানবন্দরে। অনেককে দীর্ঘ সময় অপেক্ষাও করতে হয়। শুধু রবিবার নয়, দিল্লি বিমানবন্দরে মাঝেমধ্যেই ভিড়ের অভিযোগ করেন যাত্রীরা।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top