News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গুজরাটে ১৫২টি আসনে এগিয়ে বিজেপি; আনন্দে মাতোয়ারা গেরুয়া শিবির, কংগ্রেসের ঝুলিতে ১৭
Image

গুজরাটে ১৫২টি আসনে এগিয়ে বিজেপি; আনন্দে মাতোয়ারা গেরুয়া শিবির, কংগ্রেসের ঝুলিতে ১৭

আহমেদাবাদ, ৮ ডিসেম্বর (হি.স.): গুজরাটে কংগ্রেস ও আম আদমি পার্টিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ১৫২টি আসনে, কংগ্রেস ১৭টি আসনে ও আম আদমি পার্টি ৭টি আসনে এগিয়ে রয়েছে। ম্যাজিক ফিগার ৯২টি আসনের গণ্ডি অনেক আগেই অতিক্রম করেছে বিজেপি। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছে বিজেপি শিবির।

গুজরাটে এবার ভোটগ্রহণ হয়েছে দুই দফায়, মোট ১৮২টি আসনের মধ্যে জিততে প্রয়োজন ৯২। ইতিমধ্যেই সেই সংখ্যা অতিক্রম করেছে বিজেপি। ১৯৯৮ সাল থেকে টানা গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে অবশ্য ১৯৯৫ সালে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারেনি। এ বারের গুজরাট বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেস এবং আম আদমি পার্টি। লড়াই হয়েছে ত্রিমুখী। গুজরাটে নির্দল এগিয়ে ৫টি আসনে, সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে একটি আসনে।

Releated Posts

পুর নির্বাচন সামনে, উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন পুর নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড.…

ByByReshmi Debnath Oct 4, 2026

‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান

আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ…

ByByReshmi Debnath Oct 4, 2026

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top