News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘পুষ্করে স্নান করলে পাপ ধুয়ে যেত’, মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিমান বসুর
Image

‘পুষ্করে স্নান করলে পাপ ধুয়ে যেত’, মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিমান বসুর

কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.) : উনি যে পাপ করেছেন তাতে পুষ্কর হ্রদে ওনার স্নান করে আসা উচিত ছিল। মুখ্যমন্ত্রীর রাজস্থান সফরকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

রবিবার দিল্লি সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে রাজস্থানে আজমেঢ় শরিফ দরগায় যান তিনি। মাজারে চাদর ও ফুল চড়ান। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। সেখান থেকে বেরিয়ে পুষ্করের ব্রহ্মা মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো দেন। কিছুক্ষণ বসেছিলেন ব্রহ্মা সাবিত্রী ঘাটে। সেই পুষ্কর মন্দিরে পুজো দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন বিমান বসু। তিনি বলেন, “আজমেঢ় শরিফ গিয়েছেন, পুষ্করে পুজো দিয়েছেন খুব ভাল কথা। কিন্তু ওনার উচিত ছিল পুষ্করে স্নান করা। তাহলে ওনার সমস্ত পাপ ধুয়ে যেত।” বিমান বসুর এই মন্তব্যে ক্ষুব্ধ শাসকদল।

তবে মুখ্যমন্ত্রীর আজমেঢ় শরিফ ও পুষ্কর মন্দিরে পুজো দেওয়ার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে দাবি করেছেন ওয়াকিবহল মহলের একাংশ। তাঁদের দাবি, নিজেদের ধর্মনিরপেক্ষ হিসেবে সকলের সামনে তুলে ধরতেই একাজ বলে দাবি করেন তাঁরা।

প্রসঙ্গত, সোমবার ব্রহ্মার মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হন মুখ্যমন্ত্রী। মন্দির থেকে তাঁর কনভয় বেরতেই জনা কয়েক ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় কনভয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাঁদের দিকে তেড়ে যেতেই ভিড়ের মধ্যে মিশে যান তাঁরা।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top