News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্ষুদিরাম বসু সুকল প্রাঙ্গনে মেলার আয়োজন, প্রতিবাদে সড়ক অবরোধ অভিভাবকদের
Image

ক্ষুদিরাম বসু সুকল প্রাঙ্গনে মেলার আয়োজন, প্রতিবাদে সড়ক অবরোধ অভিভাবকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ মেলা বন্ধের দাবীতে ক্ষোভ জানাল অভিভাবকেরা৷ প্রতীবাদে সড়ক অবরোধ করে তারা৷ শেষ পর্যন্ত জটিলতা অব্যাহত রেখে অবরোধ প্রত্যাহার করল অভিভাবকেরা৷ বিদ্যা জ্যোতি সুকল হওয়ার পর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম সুকলে চলছে চরম অব্যবস্থা৷ প্রতিনিয়ত ঝুঁকি থাকে শিশুদের৷ টয়লেটের ভাল ব্যবস্থা নেই৷ অস্বাস্থ্যকর পরিবেশে চলছে সুকলের পঠন পাঠন৷ বিদ্যা জ্যোতি সুকল হওয়ার পর কেন এই ধরনের অব্যবস্থা সুকলে চলবে তা নিয়ে ক্ষোভ জানান অভিভাবকেরা৷ ভাল ফল না পেলে সুকলটি বিদ্যাজ্যোতি করার অর্থ কি এই নিয়ে প্রশ্ণ তোলেন অভিভাবকেরা৷ সুকল কর্তৃপক্ষ এক প্রকার উদাসীন বলে জানান ক্ষুব্ধ অভিভাবকরা৷ আগামী ৯ ডিসেম্বর থেকে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম সুকলে শুরু হতে চলেছে ত্রিপুরা শহুরী আজীবন মিশনের প্রথম রাজ্য স্তরীয় শহুরী সমৃদ্ধি উৎসব৷  রাজনীতির স্বার্থে নয়৷ সুকল ও ছাত্র ছাত্রীদের স্বার্থে অবিলম্বে মেলা বন্ধ করতে হবে৷ আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা৷ তার আগে এই ধরনের মেলা করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তারা৷ এদিনের ঘটনার জেরে আচমকা সড়ক অবরোধ করে অভিভাবকেরা৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ দীর্ঘ সময় পুলিশ ও অভিভাবকদের মধ্যে আলোচনা হয়৷ পরে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় অভিভাকেরা৷

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top