News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটে দ্বিতীয় দফার ভোট ৫ ডিসেম্বর, ৯৩টি আসনে ৮৩৩ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা
Image

গুজরাটে দ্বিতীয় দফার ভোট ৫ ডিসেম্বর, ৯৩টি আসনে ৮৩৩ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা

আহমেদাবাদ, ৪ ডিসেম্বর (হি.স.): গুজরাটে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ৫ ডিসেম্বর, সোমবার। গুজরাটের ১৪টি জেলার ৯৩টি আসনে হবে ভোটগ্রহণ সোমবার, এই দফায় ভাগ্যপরীক্ষা হবে মোট ৮৩৩ জন প্রার্থীর। ভোটগ্রহণ শুরু হবে সকাল আটটা থেকে, শেষ হবে বিকেল পাঁচটা নাগাদ। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, ২৬ হাজারের বেশি বুথে সোমবার ভোটগ্রহণ হবে এবং অর্ধেক বুথে ওয়েবকাস্টিং করা হবে। নির্বাচনের দিন প্রবীণ নাগরিক, মহিলা এবং দিব্যাং ভোটারদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

ভোটের এই পর্বে ২.৫১ কোটিরও বেশি ভোটার ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। চলতি মাসের ১ তারিখ প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় গুজরাটে। চলতি মাসের ৮ তারিখ ভোট গণনা হবে। প্রথম দফায় গুজরাটের মোট ১৮২টি আসনের মধ্যে ৮৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে, দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৯৩টি আসনে। গুজরাট বিধানসভা নির্বাচনে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। পিছিয়ে নেই আম আদমি পার্টিও।

Releated Posts

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026

রাঁচিতে হোটেল ও বারে পুলিশের অভিযান, আটক ১৪

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): অনৈতিক কার্যকলাপের অভিযোগ এবং হোটেল ও বারগুলিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে…

ByByNews Desk Oct 4, 2026

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top