News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অদম্য ইচ্ছাশক্তি ও সাহসে ভর করে দিব্যাঙ্গজনেরা এগিয়ে যাচ্ছেন ঃ সমাজকল্যাণ মন্ত্রী
Image

অদম্য ইচ্ছাশক্তি ও সাহসে ভর করে দিব্যাঙ্গজনেরা এগিয়ে যাচ্ছেন ঃ সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ দিব্যাঙ্গজনেরা আমাদের ভাইবোন৷ সমাজে বিভিন্ন ক্ষেত্রে তারা সুুপ্রতিষ্ঠিত৷ অদম্য ইচ্ছাশক্তি ও সাহসে ভর করে তারা এগিয়ে যাচ্ছেন৷ আজ ঊনকোটি জেলার জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে বিশ্ব দিব্যাঙ্গজন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা একথা বলেন৷ অনুষ্ঠানে দিব্যাঙ্গজনদের মধ্যে সহায়ক সামগ্রী বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী শ্রীমতি চাকমা বলেন, সরকার দিব্যাঙ্গজনদের জন্য শিক্ষা থেকে সরকারি চাকরিতে সংরক্ষণের সুুযোগ করে দিয়েছে৷ যাতে কোনভাবেই দিব্যাঙ্গজনরা অবহেলার শিকার না হন৷ তাদের পাশে দাঁড়ানোর জন্যই সরকারের তরফে সহায়ক সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে৷
অনুষ্ঠানে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস বলেন, সেবার মানসিকতা নিয়ে দিব্যাঙ্গজনের পাশে দাঁড়াতে হবে৷ আমাদের হৃদয় যেন প্রতিবন্ধী হয়ে না ওঠে৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস৷ স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের নোডাল অফিসার হরেশ পাল চৌধুরী৷ উপস্থিত ছিলেন বিধায়ক সুুধাংশু দাস ও মবস্বর আলী, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ভাইস চেয়ারপার্সন নীতিশ দে, অতিরিক্ত জেলাশাসক সুুশান্ত কুমার সরকার, জেলা হাসপাতালের এমএস ডা. সমরেন্দ্র দেববর্মা প্রমুখ৷ অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা সহ অতিথিগণ দিব্যাঙ্গজনদের হাতে চলনসামগ্রী, শ্রবণযন্ত্র, টিচিং লার্নিং মেটিরিয়্যাল সহ বিভিন্ন সহায়ক সামগ্রী তুলে দেন৷ আজ ১২৬ জন দিব্যাঙ্গজনের হাতে সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয়৷

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top