News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃহস্পতিবার সংঘের প্রশিক্ষণ বর্গের সমারোপ অনুষ্ঠান, প্রধান অতিথি মল্লিকার্জুন শিবাচার্য১৪ নভেম্বর থেকে নাগপুরে ওটিসি-তৃতীয় বর্ষের প্রশিক্ষণ বর্গ চলছে
Image

বৃহস্পতিবার সংঘের প্রশিক্ষণ বর্গের সমারোপ অনুষ্ঠান, প্রধান অতিথি মল্লিকার্জুন শিবাচার্য১৪ নভেম্বর থেকে নাগপুরে ওটিসি-তৃতীয় বর্ষের প্রশিক্ষণ বর্গ চলছে

নাগপুর, ২ ডিসেম্বর (হি. স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘ শিক্ষা বর্গ-তৃতীয় বর্ষ (ওটিসি-তৃতীয় বর্ষ) ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) শেষ হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাশী মহাপীঠের ৮৭তম জগদগুরু ড. মল্লিকার্জুন শিবাচার্য মহাস্বামী। এই অনুষ্ঠানে স্বয়ংসেবকদের পথপ্রদর্শন করবেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত।
সংঘের প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া ওটিসি-তৃতীয় বর্ষের প্রশিক্ষণ বর্গ ৮ ডিসেম্বর শেষ হবে। নাগপুরের রেশমবাগ কমপ্লেক্সে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের সমারোপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মল্লিকার্জুন শিবাচার্য মহাস্বামী। অনুষ্ঠানে উপস্থিত স্বয়ংসেবকদের পথপ্রদর্শন করবেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত। ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬.১৫ মিনিট থেকে সমারোপ অনুষ্ঠান শুরু হবে ।
ওটিসি-তৃতীয় বর্ষের প্রশিক্ষণকে সংঘের সর্বোচ্চ সাংগঠনিক প্রশিক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। সংঘের ইতিহাসে ১৯৫১ সালের পর এই প্রথম ওটিসি-তৃতীয় বর্ষের প্রশিক্ষণ বর্গ একই বছরে দুবার আয়োজন করা হয়েছে। এর আগে গত মে মাসে ওটিসি-তৃতীয় বর্ষের প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হয়। তখন ৭৩৫ জন স্বয়ংসেবক এই বর্গে যোগ দিয়েছিলেন।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা যায়নি। মে মাসে অনুষ্ঠিত শিবিরে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা ছিল বিপুল। একটি ক্যাম্পে সবাইকে স্থান দেওয়া সম্ভব না হওয়ায় একই বছরে দ্বিতীয়বারের মত প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হয়েছে। এই শিবিরের দায়িত্বে রয়েছেন তেলেঙ্গানার প্রান্ত সঙ্ঘচালক দক্ষিণামূর্তি। শিবিরে প্রায় ৬৫০ জন স্বয়ংসেবক প্রশিক্ষণ নিচ্ছেন।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top