News Flash

  • Home
  • প্রধান খবর
  • সানওয়ার থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা, রাহুলের সঙ্গে পা মেলালেন দিগ্বিজয়-সহ অন্যান্য নেতারা
Image

সানওয়ার থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা, রাহুলের সঙ্গে পা মেলালেন দিগ্বিজয়-সহ অন্যান্য নেতারা

ইন্দোর, ২৯ নভেম্বর (হি.স.): উৎসাহ ও উদ্দীপনায় খামতি দেখা যাচ্ছে না কোনও দিনই, নতুন করে উজ্জীবিত হয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। মধ্যপ্রদেশ পর্বের সপ্তম দিনে, মঙ্গলবার সকালে ইন্দোরের সানওয়ার থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এগিয়ে চলেছে উজ্জয়িনীর দিকে।

সকাল ৬টা নাগাদ পদযাত্রা শুরু হওয়ার পর, রাহুলের সঙ্গে হাঁটতে দেখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, প্রাক্তন সাংসদ প্রেম চাঁদ গুড্ডু এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমলেশ্বর প্যাটেল-সহ অন্যান্য কংগ্রেস নেতাদের। রাজ্য কংগ্রেসের মহিলা কর্মী, নুরি খান এবং অর্চনা জয়সওয়ালকেও রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রার সময় তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায়। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বরে মধ্যপ্রদেশে প্রবেশ করেছে ভারত জোড়ো যাত্রা। বিগত ৭ দিনে মধ্যপ্রদেশে যাত্রার অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে।

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top