News Flash

  • Home
  • খেলা
  • ত্রিবান্দ্রমে অনূর্ধ্ব-২৫ ক্রিকেটে আজ মিজোরাম জয়ের লক্ষ্যে প্রস্তুত ত্রিপুরা
Image

ত্রিবান্দ্রমে অনূর্ধ্ব-২৫ ক্রিকেটে আজ মিজোরাম জয়ের লক্ষ্যে প্রস্তুত ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। কেরালার ত্রিবান্দ্রমে ত্রিপুরা দলের মনোবল এখন অনেকটাই তুঙ্গে। প্রথম দুটি ম্যাচে যথাক্রমে মহারাষ্ট্র ও গুজরাটের কাছে হারের পর পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে ত্রিপুরা শিবির এখন মুখিয়ে আছে আগামীকালের ম্যাচে মিজোরামকে হারানোর লক্ষ্যে। টিম ম্যানেজমেন্ট বা খেলোয়াড়দের কেউ মিজোরামকে খাটো করে দেখছে না, তবে পাঞ্জাব ম্যাচে ঠিক যেখানে গিয়ে ত্রিপুরা দল থেমেছিল, সেখান থেকে শুরু করলে জয় অবশ্যম্ভাবী হবে বলে ক্রিকেট মহলের ধারণা। ইতিমধ্যে তিনজন ক্রিকেটারকে সরিয়ে নতুন করে তিনজনকে সংযুক্ত করে ২০ সদস্য বিশিষ্ট নতুন ভাবে রাজ্য দল ঘোষণা করা হয়েছে পরবর্তী তিনটি ম্যাচের জন্য আগামীকাল মিজোরাম ম্যাচৈ পর ২৯ নভেম্বর অন্ধ্র এবং ১ ডিসেম্বর চন্ডিগড়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ত্রিপুরার। রাজ্য দলের খেলোয়াড়রা হলো: শ্রীদাম পাল (‌অধিনায়ক), শঙ্কর পাল (‌সহ অধিনায়ক), অর্কপ্রভ সিনহা (‌উইকেট রক্ষক), বিক্রম কুমার দাস, সেন্টু সরকার, বাবুল দে, শ্যাম শাকিল গণ,কিষান মুড়াসিং,‌‌‌ ঋতুরাজ দেবনাথ, বিক্রম দেবনাথ, স্বরব সাহানি, পারভেজ সুলতান, সন্দীপ সরকার, ইন্দ্রজিৎ দেবনাথ, অপূর্ব বিশ্বাস,অর্জুন দেবনাথ, কাজল সূত্রধর, লক্ষ্মণ পাল, শাহরুখ হুসেন এবং অমিত আলী। কোচ:‌ জয়ন্ত দেবনাথ, অনুপ কুমার দাস, ফিজিও:‌ অর্পন কর এবং ট্রেণার:‌ অচিন্ত চক্রবর্তী, টিম ম্যানেজার: আশিস ভট্টাচার্য, লজিস্টিক ম্যানেজার: প্রদীপ সরকার।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top