News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৬ ডিসেম্বর সর্বদলীয় বৈঠক ডাকলেন জোশী, শীতকালীন অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই লক্ষ্য
Image

৬ ডিসেম্বর সর্বদলীয় বৈঠক ডাকলেন জোশী, শীতকালীন অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই লক্ষ্য

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এ বারের সংসদের শীতকালীন অধিবেশন। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার একদিন আগে, ৬ ডিসেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। ৬ ডিসেম্বর লোকসভা ও রাজ্যসভার নেতাদের নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রহ্লাদ জোশী। সংসদের শীতকালীন অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে হতে পারে আলোচনা।

প্রসঙ্গত, আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এ বারের সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এই ২৩ দিনের মধ্যে মোট ১৭টি কাজের দিন পাওয়া যাবে। উল্লেখ্য, সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় নভেম্বরের তৃতীয় সপ্তাহে। ডিসেম্বরে বড়দিনের ঠিক আগেই তা শেষ করা হয়। গত বছর যেমন ২৯ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৩ ডিসেম্বর। কিন্তু, এবার পিছিয়ে দেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত করা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top