ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। বিজয় মার্চেন্ট ট্রফিকে সামনে রেখে ত্রিপুরা দলের প্রস্তুতি ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়েছে। খেলা ছিল সুরাটে স্থানীয় ক্রিকেট একাডেমীর সাথে। তবে প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবাদে ত্রিপুরা দল কিছুটা মনোবল বাড়াতে পেরেছে বলা চলে। প্রথম দিনে ত্রিপুরার প্রথম ইনিংসে সংগৃহীত ৩২৭ রানের জবাবে ক্যাপস ক্রিকেট একাডেমী আজ ২২৯ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে কাব্য শাহ’র ৭২ রান এবং কবীর গাজ্জারের ৫৭ রান উল্লেখ করার মতো। ত্রিপুরার শুভজিৎ দাস ২৪ রানে চারটি এবং সৌরদীপ দেববর্মা ১৮ রানে তিনটি উইকেট পেয়েছে। প্রথম ইনিংসে লিড নিয়ে ত্রিপুরার অনূর্ধ্ব ১৬ ক্রিকেটাররা দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩৫ ওভার খেলে চার উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জয়জিতের ব্যাটে ২৪ এবং আয়ুশ দেবনাথ এর ব্যাটে অপরাজিত ২৭ রান উল্লেখ করার মতো। বলা বাহুল্য, সুরাটেই বিজয় মার্চেন্ট ট্রফি শুরু হবে ১ ডিসেম্বর থেকে।

বিজয় মার্চেন্টে প্রস্তুতি ম্যাচ ড্র
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















