News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোরবি সেতু দুর্ঘটনার দিন ৩ হাজারের বেশি টিকিট বিক্রি
Image

মোরবি সেতু দুর্ঘটনার দিন ৩ হাজারের বেশি টিকিট বিক্রি

মোরবি ২২ নভেম্বর (হি. স.) : মোরবি সেতু দুর্ঘটনায় গাফিলতির আরও এক প্রমাণ মিলল এবার। ৩০ অক্টোবর দুর্ঘটনার দিন ৩ হাজার ১৬৫টি টিকিট বিক্রি করেছিল সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা। সেতু বিপর্যয়ের শুনানিতে জেলা আদালতে এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী । বিপুল পরিমাণ টিকিট বিক্রির কথা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য পড়ে গিয়েছে।

গত ৩০ অক্টোবর গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীর উপরে ব্রিটিশ আমলের কেবল সেতু ভেঙে পড়ে। সেই মুহূর্তে ব্রিজে প্রায় ৫০০ জন ছিলেন বলে জানা গিয়েছিল। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে প্রায় ১৪০ জনের দেহ উদ্ধার হয়েছিল। ওই দুর্ঘটনায় মোট ১৪১ জনের মৃত্যু হয় । এর পরেই সেতুটির রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। জানা গিয়েছিল, সেতু রক্ষণাবেক্ষণের জন্য ওরেভা সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। গত কয়েক মাস ধরে সেতু মেরামতের কাজ চলছিল। এর পরেই তা জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। যদিও কোনও ফিটনেস সার্টিফিকেট ছিল না সংস্থার কাছে। তখনই বিরোধীরা অভিযোগ করেন, বিধানসভা ভোটের লোভে বিপজ্জনক অবস্থাতে সেতু খুলে দেওয়া হয়।

উৎসবের আবহে সেদিন যে সেতুতে ওঠার বিপুল টিকিট বিক্রি হয়েছিল তা আগেই জানা গিয়েছিল। একসঙ্গে শ-পাঁচেক লোক ব্রিজে ওঠায় বিপত্তি ঘটে। মঙ্গলবার জেলা আদালতে সরকার পক্ষের আইনজীবী জানালেন, ৩০ অক্টোবর টিকিট বিক্রি হয়েছিল ৩, ১৬৫টি। উল্লেখ্য, বহন ক্ষমতা অনুযায়ী সেতুটিতে একসঙ্গে ১২৫ জন উঠতে পারেন। তা ২০০ জন ডিঙিয়ে গেলে বিপদের সম্ভাবনা অবধারিত। যা সেদিন ঘটেও।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top