News Flash

  • Home
  • দিনের খবর
  • আর এস পুরা সেক্টরে নিকেশ পাক অনুপ্রবেশকারী, রামগড়ে পাকড়াও সন্দেহভাজন
Image

আর এস পুরা সেক্টরে নিকেশ পাক অনুপ্রবেশকারী, রামগড়ে পাকড়াও সন্দেহভাজন

জম্মু, ২২ নভেম্বর (হি.স.): নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা ফের ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুধু ভেস্তে দেওয়াই নয়, এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে নিকেশও করেছে বিএসএফ। জম্মুর আর এস পুরা সেক্টরের ঘটনা।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের রামগড় সেক্টরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার সময় এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে বিএসএফ। ধৃত অনুপ্রবেশকারীকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে।

বিএসএফ জানিয়েছে, মঙ্গলবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ জম্মুর আর এস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক পাকিস্তানি অনুপ্রবেশকারী। অন্ধকারের মধ্যে নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই বিএসএফ জওয়ানরা সতর্ক করেন, তবুও এগিয়ে আসতে থাকে ওই অনুপ্রবেশকারী। তখন বিএসএফ জওয়ানরা গুলি চালালে মৃত্যু হয় ওই পাক অনুপ্রবেশকারীর। জম্মু ফ্রন্টিয়ারের বিএসএফ আইজি ডি কে বুরা জানিয়েছেন, ভোররাত ২.৩০ মিনিট নাগাদ আর্নিয়া সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন জওয়ানরা কিছু নড়াচড়া লক্ষ্য করেন। একজন অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করা সত্ত্বেও এগিয়ে আসতে থাকে। গুলি চালালে মৃত্যু হয় ওই পাক অনুপ্রবেশকারীর।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের রামগড় সেক্টরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার সময় এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে বিএসএফ। ধৃত অনুপ্রবেশকারীকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে। ধৃতের কাছ থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। জম্মু ফ্রন্টিয়ারের বিএসএফ আইজি ডি কে বুরা জানিয়েছেন, অপর একটি ঘটনায় ভোর সাড়ে চারটে নাগাদ নিয়ন্ত্রণরেখার কাছে নড়াচড়া করতে দেখা যায়। তাকেও চ্যালেঞ্জ করা হয়েছিল, সে থামে ও হাত উঁচু করে এগিয়ে আসতে থাকে। তাকে গুলি করা হয়নি এবং পাকড়াও করা হয়েছে। আমি আশ্বস্ত করছি, সীমান্তে কোনও অনুপ্রবেশ হতে দেওয়া হবে না।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top