News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতকে উত্যক্ত করলেই মিলবে মোক্ষম জবাব : রাজনাথ সিং
Image

ভারতকে উত্যক্ত করলেই মিলবে মোক্ষম জবাব : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): ভারতকে উত্যক্ত করলেই মিলবে মোক্ষম জবাব। হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার কর্ণাটকের উদুপিতে মণিপাল একাডেমি অফ হাইয়ার এডুকেশনের সমাবর্তন অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত সন্ত্রাসবাদ ইস্যুতে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। যে দেশগুলি সন্ত্রাসবাদকে নিজেদের হাতিয়ার হিসাবে বিবেচনা করে তারা ভাল করেই জানে যে ভারত অকারণে কোনও দেশকে জ্বালাতন করে না এবং যারা ভারতকে উত্যক্ত করে তাদের উপযুক্ত জবাব দিতে জানে।

প্রতিরক্ষা রাজনাথ সিং আরও বলেছেন, আমি যখন শিক্ষার কথা বলি, তখন আমি তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয়কেই বুঝি। আমাদের শুধু জ্ঞানই নয়, প্রজ্ঞাও থাকা উচিত। নিরক্ষরতাই দারিদ্র্য ও বেকারত্বের একটি প্রধান কারণ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, আগে দেশে কোনও স্টার্ট-আপ ইকোসিস্টেম ছিল না, কিন্তু গত ৭-৮ বছরে চিত্র পাল্টে গেছে। ২০১৪ সালের আগে, খুব কমই কয়েকশ স্টার্ট-আপ ছিল কিন্তু আজ সংখ্যাটি ৭০০০ ছাড়িয়েছে। এই সাফল্যের গল্প আপনাদের মত যুবকদের দ্বারা লেখা হয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top