News Flash

  • Home
  • বিদেশ
  • ২১৮টি আসনে জয়লাভ, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন রিপাবলিকানদের
Image

২১৮টি আসনে জয়লাভ, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন রিপাবলিকানদের

ওয়াশিংটন, ১৭ নভেম্বর (হি.স.): মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানরা ২১৮টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যমাত্রা শুধুমাত্র ছুঁতে পারলেও আগামী দু’বছরে রাষ্ট্রপতি জো বাইডেনের বিভিন্ন প্রস্তাবকে আটকে দেওয়ার জন্য তা যথেষ্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহ পর, বিরোধী দল রিপাবলিকান পার্টি হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রিপাবলিকান পার্টি সদ্য সমাপ্ত নির্বাচনে ২১৮টি আসনে জয়লাভ করেছে।

এই জয়ের জন্য রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি তাঁর এক ভাষণে বলেন, ‘সবাইকে নিয়ে কাজ করতে তিনি প্রস্তুত’। মার্কিন পার্লামেন্টের এই গুরুত্বপূর্ণ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকান পার্টি, এতে দলের ২০২৪ সালের পথচলাও কিছুটা সহজ হবে বলেই মনে করছেন রাজণৈতিক বিশেষজ্ঞরা। অনেক আসনের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। ফলে রিপাবলিকান পার্টির আসন সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এখনও মার্কিন সিনেট, উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সেখান থেকেই তারা বিচার ও প্রশাসনিক বিল পাস করতে পারবে। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলগুলি পাস করতে সমস্যা হতে পারে, যা উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতার দ্বারা পাস করা দরকার। রিপাবলিকান পার্টি বাইডেনের বিপক্ষে ভোট দিয়ে তার অসুবিধা বাড়াতে পারে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের প্রার্থীপদ ইতিমধ্যেই ঘোষণা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top