News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উমাকান্ত ইংরেজি মাধ্যম সুকলে এক শিক্ষকের মারে গুরুতর আহত হয়ে বহির্রাজ্যে চিকিৎসাধীন ছাত্র
Image

উমাকান্ত ইংরেজি মাধ্যম সুকলে এক শিক্ষকের মারে গুরুতর আহত হয়ে বহির্রাজ্যে চিকিৎসাধীন ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ উমাকান্ত ইংরেজি মাধ্যম সুকলে এক শিক্ষকের মারে গুরুতর আহত হয়ে বহির্রাজ্যে চিকিৎসাধীন এক ছাত্র৷ এমনটাই অভিযোগ তুলে এন এস ইউ আই পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় সুকলে প্রধান শিক্ষকের কাছে৷অন্যতম বনেদি সুকল উমাকান্ত ইংরেজি মাধ্যম সুকল৷ গত ২১ অক্টোবর সুকলে দশম শ্রেণীর ছাত্র অনুরাগ রায়কে গৌতম রুদ্রপাল নামে এক শিক্ষকের মারে গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে৷ বর্তমানে ছাত্রটি বহির্রাজ্যে চিকিৎসাধীন৷ তাই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বুধবার সকালে সুকলের প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন প্রদান করে এন এস ইউ আই একটি প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলটি প্রধান শিক্ষকের কাছে দাবি জানায় সুকলের শিক্ষক গৌতম রুদ্রপালের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়৷ এ বিষয়ে ডেপুটেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুলে ধরেন এনএসইউআই রাজ্য সভাপতি সম্রাট রায়৷ তিনি বলেন সুকলটি সমস্যায় জর্জরিত৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top