News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহীজলা জেলা ডেপুটি ডাইরেক্টর ফিশারি অফিসে কর্মসংসৃকতি লাটে
Image

সিপাহীজলা জেলা ডেপুটি ডাইরেক্টর ফিশারি অফিসে কর্মসংসৃকতি লাটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷  সিপাহীজলা জেলা ডেপুটি ডাইরেক্টর ফিশারি অফিসে কর্মসংসৃকতি লাটে উঠেছে৷ অফিসে না এসেও মোটা অংকের মাইনে গুনছেন সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা৷ সিপাহী জলা জেলা ডেপুটি ডাইরেক্টর অফ ফিসারী অফিসে কর্মসংস্থিতির লাটে উঠেছে৷ যে যার মত করে অফিসে আসছে৷ আবার অফিস শেষ হওয়ার অনেক আগেই বাড়ি চলে যাচ্ছে৷ দীর্ঘদিন ধরে চলছে ডেপুটি ডাইরেক্টর অফিসারী অফিসে কর্মচারীদের খামখেয়ালিপনা৷ অফিসটি সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিসের একেবারে পেছনে চতুর্দিকে ঘন রাবার বাগান এবং জঙ্গলে ঘেরা৷ একেবারে জন মানব শূন্য এলাকায় অফিসটি৷ যার ফলে অফিসের কর্মচারীরা সঠিক সময়ে অফিসে আসে না৷ শুধু সঠিক সময় নয় কোন কোন কর্মচারী সপ্তাহে মাত্র দুই দিন আসেন অফিসে৷ কাজের জন্য গিয়ে নাগরিকদের খালি হাতে অফিস থেকে ফিরে যেতে হয়৷ অফিসটিতে বর্তমানে ১০ জন সরকারি কর্মচারী রয়েছেন৷ সোমবার  দিন শুধুমাত্র দুইজন কর্মচারী এসেছেন৷ একজন হেড ক্লার্ক পূর্ণচন্দ্র মুরাসিং, অন্যজন কমল দেবনাথ৷৷ অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায় সোমবার দিন অফিসে গিয়ে৷ পূর্ণচন্দ্র মুড়াসিং হেড ক্লার্ককে জিজ্ঞেস করলে উনি বলেন অফিসে স্টাফ কম ,কোন কাজ নেই৷ যদি অফিসে কোন কাজ নাই থাকে তাহলে অফিসের কর্মচারীদের সরকার মোটা অংকের মাইনে দিচ্ছে কেন? প্রশ্ণ উঠছে নাগরিক মহলে৷ দীর্ঘদিন যাবত অফিসটি এভাবেই চলছে৷ আর এই অফিসের কর্মচারীরা বাড়িতে বসে মোটা অংকের মাইনে নিচ্ছে৷ অফিসের ডিরেক্টর ফেরত দেববর্মাও এই বিষয়ে একেবারে নিরব৷ উনার খামখেয়ালিপনার কারণেই কর্মচারীরা অফিস কামাই করে বাড়িতে বসে বেতন নিচ্ছেন৷ উপমুখ্যমন্ত্রীর এলাকা৷ উপমুখ্যমন্ত্রী যাতে সিপাহীজলা জেলার ডেপুটি ডাইরেক্টর অফ ফিসারি অফিসটির প্রতি নজর দেন এবং কর্মসংসৃকতি ফিরিয়ে আনতে যাতে উদ্যোগ গ্রহণ করেন সেই দাবি উঠেছে গোটা সিপাহীজলা জেলার নাগরিক মহলে৷ নাগরিকদের বক্তব্য এভাবে একটি সরকারি অফিস চলতে পারে না৷ প্রত্যেকদিন অফিসের প্রতিটি চেয়ার খালি থাকে৷ কিভাবে দিনের পর দিন এই অফিসের কর্মচারীরা অফিসে আসছেন না সেই কারণটি নাগরিকদের বোধগম্য হচ্ছে না৷

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top