News Flash

Image

জলপাইগুড়িতে সোনার বিস্কুট সহ দু’জন গ্রেফতার

জলপাইগুড়ি, ৫ নভেম্বর (হি. স.) : সোনার বিস্কুট সহ দু’জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। শনিবার গোশালা মোড় এলাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ১৪টি সোনার বিস্কুট মিলেছে। যার মূল্য প্রায় ৮০ লক্ষাধিক টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক ধূপগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার কথা বলে একটি গাড়িতে ওঠে। কিছুটা পথ যেতেই তারা চালককে ৩০ হাজার টাকার বিনিময়ে কলকাতা যেতে বলে। এতে সন্দেহ হয় চালকের। ওই দু’জনের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়তেই চালক জলপাইগুড়ির সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহার সঙ্গে যোগাযোগ করেন। সেইমতো গোশালা মোড় এলাকায় ওঁত পেতে থাকে পুলিশ। গাড়িটি পৌঁছোতেই দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত দু’জন মহারাষ্ট্রের বাসিন্দা। তাদের কাছ থেকে ১৪টি সোনার বিস্কুট মিলেছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top