News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রামীণ এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে সরকার আন্তরিক : কৃষিমন্ত্রী
Image

গ্রামীণ এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে সরকার আন্তরিক : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷  রাজ্যে স্বাস্থ্য পরিষেবা গ্রামীণ এলাকায় সম্পরসারণের পাশাপাশি উন্নত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে৷ গ্রামীণ এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানেও সরকার আন্তরিক৷ আজ কাকড়াবন সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করে একথা বলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছেন৷ সরকার মহিলাদের স্বশক্তিকরণের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে৷ মহিলারা স্বনির্ভর হলেই দেশের উন্নয়ন সম্ভব৷ তিনি বলেন, আমাদের রাজ্যে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে৷ মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য প্রায় ৩৯ হাজার স্বসহায়ক দল গঠন করা হয়েছে৷ এতে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগের ব্যবস্থা হয়েছে৷ ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন৷ প্রতি ঘরে সুশাসন অভিযানের মাধ্যমে সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিকাশ মেলার আয়োজন করা হচ্ছে৷
অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, শহরের মতো গ্রামীণ  এলাকাতে ও উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের সামাজিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে চলেছে রাজ্য সরকার৷ তিনি বলেন, গ্রামের নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার জন্য এখন আর শহরে যেতে হবে না৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুপ্রিয়া সাহা৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সহকারি সভাধিপতি দেবল দেবরায়, সমাজসেবী অভিষেক দেবরায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং এলাকার সুধী নাগরিকগণ৷ উল্লেখ্য ৩০ শয্যা বিশিষ্ট কাকড়াবন সামাজিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৯০ লক্ষ টাকা৷
তাছাড়াও কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় আজ সকালে মাতাবাড়ি ব্লকের আদিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন৷ উদ্বোধনের সময় তার সঙ্গে ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক প্রমোদ রিয়াং, জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল সহ অন্যান্যগণ৷ এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৩৬ লক্ষ টাকা৷

Releated Posts

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top