News Flash

  • Home
  • বিনোদন
  • নিরাপত্তা বাড়ছে সলমন খানের, ওয়াই প্লাস সুরক্ষা দিচ্ছে মুম্বই পুলিশ
Image

নিরাপত্তা বাড়ছে সলমন খানের, ওয়াই প্লাস সুরক্ষা দিচ্ছে মুম্বই পুলিশ

মুম্বই, ১ নভম্বর (হি.স.): এক্স থেকে এবার ওয়াই প্লাস নিরাপত্তা পাচ্ছেন বলিউড অভিনেতা সলমন খান। ওয়াই প্লাস নিরাপত্তার অর্থ, এবার থেকে সব সময় দু’জন করে সশস্ত্র নিরপত্তা রক্ষী সলমন খানের সঙ্গে থাকবেন।

বিষ্ণোই গ্যাং সলমন খানকে হুমকি দেওয়ার পরই অভিনেতার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় মুম্বই পুলিশের তরফে। সম্প্রতি বিষ্ণোই গ্যাং সলমন খানকে হুমকি দেয় বলে খবর মেলে। সলমন খানের পানভেলের বাড়িতেই অভিনেতার উপর হামলা চালানো হতে পারে বলে হুমকি দেয়। যা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়।
এরপরই সলমন খানের নিরাপত্তার বহর আরও বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় মুম্বই পুলিশের তরফে। ওই ঘটনার পরই মুম্বই পুলিশ বলিউড অভিনেতার নিরাপত্তা এক্স থেকে এবার ওয়াই প্লাস-এ উন্নীত করা হয়েছে। সলমন খানের বাড়ির সামনে সব সময় দু’জন করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।

Releated Posts

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top