News Flash

  • Home
  • দিনের খবর
  • মেঘাচ্ছন্ন আকাশ কাশ্মীরে; বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, দ্রাস কাঁপছে ঠাণ্ডায়
Image

মেঘাচ্ছন্ন আকাশ কাশ্মীরে; বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, দ্রাস কাঁপছে ঠাণ্ডায়

শ্রীনগর, ৩১ অক্টোবর (হি.স.): কাশ্মীরের আবহাওয়া হঠাৎ করেই আমূল বদলে গিয়েছে। সোমবার মেঘাচ্ছন্ন ছিল কাশ্মীর উপত্যকা, এমতাবস্থায় কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাশ্মীরের উঁচু পাহাড়ে। জম্মুর সমতলে অবশ্য বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৪ নভেম্বর অবধি আংশিক মেঘলা থাকবে জম্মু ও কাশ্মীরের আকাশ।

জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ৫-৮ নভেম্বরও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে, এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও, বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে দিনের তাপমাত্রা কমতে পারে কাশ্মীরে। ইতিমধ্যেই ঠাণ্ডায় কাঁপতে শুরু করেছে কাশ্মীর ও লাদাখ। দুই কেন্দ্রশাসিত অঞ্চলে তাপমাত্রার এখন নীচের দিকেই। শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের দ্রাসে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৯ ডিগ্রি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top