News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলেজটিলায় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

কলেজটিলায় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ জঙ্গলের পরিত্যক্ত যাএীর শেডঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কলেজটিলা এলাকায়৷ শনিবার সকালে কলেজটিলা এলাকায় যুবকের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবিপি হাসপাতালে পাঠিয়েছেন৷
জানা যায় এলাকাবাসী প্রাতঃ ভ্রমনে বেড়িয়ে  যুবকের মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পান কলেজটিলা জঙ্গলের এক পরিত্যক্ত যাএীর শেডঘরে৷ সাথে সাথে খবর দেওয়া হয় পূর্ব থানায় ও কলেজটিলা পুলিশ ফাড়িতে৷ পরিবার  লোকজন যুবকের সনাক্ত করে জানিয়েছেন, তাঁর নাম প্রীতম দেবনাথ (২১) ওরুফে রাজু৷ বাড়ি আড়ালিয়া মধ্যপাড়ায়৷ জানা যায় পাইপ লাইনের কাজ করতেন সেই যুবক৷
পরিবার সূত্রের খবর, অতিরিক্ত নেশা করত যুবক৷ গত দুবছর নেশায় আসক্ত হয়ে পড়ে রাজু৷ তারপর পরিবার লোকজনের নজরদারিতে ছিল প্রীতম৷ শুক্রবার কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় রাজু কিন্তু কাজ না হওয়ায় ফিরে আসে সে৷ জানা যায় বিকাল বেলা কলেজটিলা এলাকায় শেষ বারের মতো ঘুরাঘুরি করতে দেখা যায় তাকে৷ শনিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়৷ পুলিশ জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে জিবিপি হাসপাতালে নেওয়ার পর কত্যবরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন৷ পুলিশের প্রাথমিক ধারনা অতিরিক্ত নেশা সেবনের ফলে মৃত্যু হতে পারে ওই যুবকের৷ কিন্তু তার মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই : বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে…

ByBySandeep Biswas Jul 24, 2026
Scroll to Top