News Flash

  • Home
  • দিনের খবর
  • নবান্নে আসছেন না অমিত শাহ, স্থগিত পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক
Image

নবান্নে আসছেন না অমিত শাহ, স্থগিত পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : ফের খারিজ হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখোমুখি বৈঠক। আগামী ৫ নভেম্বর নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। এই বৈঠকে সভাপতিত্ব করার কথা ছিল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। কিন্তু দিল্লি সূত্রের খবর, বিশেষ কারণে ৫ নভেম্বর নবান্নে আসতে পারবেন না শাহ। তাই আপাতত এই বৈঠক স্থগিত।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৫ নভেম্বর অমিত শাহ মন্ত্রকের একটি বিশেষ কাজে ব্যস্ত থাকবেন। তাই ওইদিন সম্ভবত তিনি নবান্নে আসতে পারবেন না। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক আপাতত স্থগিত রাখা হতে পারে। ইতিমধ্যেই মৌখিকভাবে নবান্নকে বিষয়টি জানানো হয়েছে। যদিও কবে পুনরায় ওই বৈঠকের আয়োজন করা হবে, সেটা এখনও জানানো হয়নি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। আগামী কয়েকদিনের মধ্যেই ৫ নভেম্বরের ওই হাই প্রোফাইল বৈঠকের ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে বলে সূত্রের খবর।
বাংলা, ওডিশা, বিহার, ঝাড়খণ্ড। এই চার রাজ্য পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের সদস্য। এই পরিষদের চেয়ারম্যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ভাইস চেয়ারম্যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ নভেম্বর নবান্নের সভাঘরে এই পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। প্রথামাফিক এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের। বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল চার রাজ্যের মুখ্যমন্ত্রীরও। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ না আসতে পারায় সেই সম্ভাবনা আপাতত খারিজ হয়ে গেল।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top