News Flash

Image

হরিয়ানায় শাহের বৈঠক এড়ালেন মমতা

কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : দিনক্ষণ সব ঠিক হয়েছিল আগে থেকেই। তা নিয়ে বাড়ছিল জল্পনাও। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠক এড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে না গিয়ে হরিয়ানায় শাহের বৈঠকে রাজ্যের প্রতিনিধি করে পাঠালেন নীরজ সিংকে।

হরিয়ানার সূরজকুণ্ডে সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন শাহ। ২৭ এবং ২৮ অক্টোবর, এই দু’দিন চলবে বৈঠক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি স্বরাষ্ট্র বিভাগও মমতার হাতেই। তাই বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকেও।

ঘটনাচক্রে ২৭ অক্টোবর ভাইফোঁটা পড়ে। কালীঘাটের বাড়িতে সকাল থেকে তা নিয়েই ব্যস্ত ছিলেন মমতা। শাহের বৈঠকে যোগ দিতে হরিয়ানা যাননি তিনি। বরং বাংলার প্রতিনিধি করে বৈঠকে যোগ দিতে পাঠানো হয়েছে নীরজ সিংহকে। নীরজ রাজ্য পুলিশের এডিজি পদমর্যাদার অফিসার। তবে হরিয়ানার বৈঠকে দেখা না গেলেও, আগামী মাসে নবান্নেই শাহের মুখোমুখি হতে পারেন মমতা। কারণ আগামী ৫ নভেম্বর নবান্নে ইস্টার্ন কাউন্সিলের বৈঠক। সেখানেই মমতা এবং শাহ মুখোমুখি হতে চলেছেন বলে খবর। ৫ নভেম্বরের ওই বৈঠকে থাকার কথা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সিকিমের মুখ্যমন্ত্রীও।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top