News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু রেল স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে উদ্ধার সন্দেহজনক ব্যাগ, মিলল বিস্ফোরক পদার্থ
Image

জম্মু রেল স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে উদ্ধার সন্দেহজনক ব্যাগ, মিলল বিস্ফোরক পদার্থ

জম্মু, ২৭ অক্টোবর (হি.স.): জম্মু রেল স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে মিলল সন্দেহজনক একটি ব্যাগ। ওই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক পদার্থ।

এসএসপি জিআরপি আরিফ রিশু জানিয়েছেন, বৃহস্পতিবার আমরা জম্মু রেলওয়ে স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে একটি ব্যাগ উদ্ধার করেছি। ব্যাগে দু’টি বাক্সে ভর্তি বিস্ফোরক পদার্থ পাওয়া গিয়েছে। ১৮টি ডেটোনেটর ও কিছু তার উদ্ধার করা হয়েছে। বাক্সে প্রায় ৫০০ গ্রাম মোমের ধরনের উপাদান প্যাক করা ছিল। সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিন সুইপাররা একটি ড্রেন পরিষ্কার করার সময় ট্যাক্সি স্ট্যান্ডের কাছে সন্দেহজনক ব্যাগটি পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রেল পুলিশে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে বম্ব ডিসপোজাল স্কোয়াডও। ওই ব্যাগ খোলার পর ১৮টি ডেটোনেটর ও কিছু তার উদ্ধার করা হয়েছে। বাক্সে প্রায় ৫০০ গ্রাম মোমের ধরনের উপাদান প্যাক করা ছিল বলে জানিয়েছে জিআরপি।

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top