News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এপিএসসি-উত্তীর্ণ নাইম উদ্দিনকে সংবর্ধনা জানালেন করিমগঞ্জের ডিএসপি জেমস সঙ্গাতে
Image

এপিএসসি-উত্তীর্ণ নাইম উদ্দিনকে সংবর্ধনা জানালেন করিমগঞ্জের ডিএসপি জেমস সঙ্গাতে

করিমগঞ্জ (অসম), ২৫ অক্টোবর (হি.স.) : সদ্যঘোষিত আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি) পরীক্ষার ফলাফলে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ করিমগঞ্জ জেলার বদরপুর বিধানসভা এলাকার লামাজুয়ার গ্রামের নাইম উদ্দিনকে সংবর্ধনা জানালেন হেডকোয়াটার ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) জেমস সাঙ্গাতে।

মঙ্গলবার করিমগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে নাইম উদ্দিনকে সংবর্ধনা জ্ঞাপন করেন ডিএসপি।

উল্লেখ্য, বদরপুর বিধানসভা এলাকার লামাজুয়ার গ্রামের প্রয়াত আব্দুল মতিন ও রুসনা বেগমের ছেলে নাইম উদ্দিন সম্প্রতি আসাম পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় আসাম পুলিশ সার্ভিসে (এপিএস) ২৫-তম স্থান দখল অর্জন করেন বদরপুর তথা করিমগঞ্জ জেলার সুনাম বৃদ্ধি করছেন।

২০০৯ সালে বদরপুরের আল আমিন অ্যাকাডেমি থেকে মাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষার জন্য বরাক উপত্যকার বাইরে পাড়ি দেন তিনি। লামাজুয়ার গ্রামের নাইম উদ্দিনের এই কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ, বদরপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জাকারিয়া আহমেদ পান্না, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ বদরপুরের বিশিষ্টজনেরা।

Releated Posts

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top