News Flash

Image

শ‌ক্তি-আরাধনায় পাথারকা‌ন্দির রেড‌রোজ ক্লাব

পাথারকা‌ন্দি (অসম), ২৩ অক্টোবর (হি.স.) : পাথারকান্দিতে এবার শ‌ক্তি-আরাধনায় চমক দেখা‌তে তৈরি রেডরোজ ক্লাব। ভারত-বাংলাদেশ সীমান্ত জেলা করিমগঞ্জের পাথারকান্দিতে এবার দু শতা‌ধিক মণ্ডপে কালী পূজার প্রস্তু‌তি চল‌ছে। তবে এর মধ্যে অতি স্বল্প বাজেটে শ্যামামায়ের আরাধনায় বিশেষ চমক দেখাতে প্রস্তুত বেশ ক‌য়েকটি ক্লাব। এর ম‌ধ্যে রোডরোজ অন্যতম। এই পুজো ধা‌পে ধা‌পে এবার ২৭-তম বর্ষে পদার্পণ করেছে। ব্যস্ততম শহরের তেমাথাঘেঁষা যামিনীমোহন বালিকা বিদ্যালয়ের সামনে এবার মহাদেবের বাদ্যযন্ত্র বিশাল ডমরু-র ভেতরেই পূজিতা হবেন শ‌ক্তির আরাধ্যা দেবী শ্যামা।

টুটন দেব, মনোতোষ পাল, সায়ন দাস, দুলাল দে, রিমন দেবনাথ, ধীরাজ দে, বিপ্লব সোম, মিঠুন পাল, অভি সোম, রাজ সাহা প্রমুখ যুবকদের স‌ম্মি‌লিত প্রচেষ্টায় ব্যতিক্রমী চিন্তাধারায় তৈরি হ‌য়ে‌ছে মণ্ডপ। দেবাদিদেব মহাদেবের হাতের ত্রিশূল ও বাদ্যযন্ত্র ডমরুর ভাবনায় গড়া মণ্ডপ দর্শনার্থীদের আকর্ষিত করতে সক্ষম হ‌বে ব‌লে আশাবাদী আ‌য়োজ‌কেরা। তাছাড়া মণ্ডপের পাশে পুজোয় আগত দর্শনার্থীদের জন্য থাকবে পৃথক পৃথক সেলফি জোন। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে রকমারি প্রসাধন সামগ্রীকে পেছনে ফেলে স্থানীয় কুটিরশিল্পকে প্রাধান্য দিতে মণ্ডপের প্রবেশদ্বারে বাঁশ-বেতের সংমিশ্রণে নির্মাণ করা হয়েছে বেশ বড় তোরণ।
শ্যামাপুজো উপলক্ষ্যে মঙ্গলবার দুস্থ প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আয়োজকদের পক্ষ থেকে নতুন বস্ত্র তুলে দেওয়ারও পরিকল্পনা রয়েছে আয়োজক সংস্থার। পুজো কমিটির মুখ্য উপদেষ্টা তাপস দাস জানান, গত ২৬ বছর আগে পাড়ার বেশ কয়েকজন উদ্যমী যুবকের উদ্যোগে এখা‌নে শুভারম্ভ হয় কালী পূজার। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছরই রেডরোজ নিত্যনতুন থিম নিয়ে দর্শনার্থীদের প্রশংসা কুড়ি‌য়ে আস‌ছে।

Releated Posts

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top