News Flash

  • Home
  • দেশ
  • আগ্রা: বাস-অটোর সংঘর্ষে অটো চালকের মৃত্যু, জখম দুজন
Image

আগ্রা: বাস-অটোর সংঘর্ষে অটো চালকের মৃত্যু, জখম দুজন

আগ্রা, ২৩ অক্টোবর (হি.স.) : আগ্রায় ওয়াটার ওয়ার্কস মোড়ের কাছে বাস ও অটোর সংঘর্ষ। রবিবার সকালের এই সংঘর্ষে অটোচালক ঘটনাস্থলেই মারা যান এবং অটোতে থাকা দুইজন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে পলাতক বাস চালকের খোঁজে তল্লাশি চলছে।

ঘটনাটি আগ্রার ওয়াটারওয়ার্কস মোড়ের কাছে মতিয়ার বাগানের। এখানে আজ ভোরে একটি বাস এবং একটি অটোর মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অটোটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সংঘর্ষে ঘটনাস্থলেই অটো চালকের মৃত্যু হয়। অটোতে থাকা দুই আহত যাত্রীর চিৎকারে আগত লোকজন ক্ষতিগ্রস্ত অটো থেকে যাত্রীদের নামানোর চেষ্টা করে।
এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ অটো থেকে অটোচালকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপর আহত দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বাস চালককে খুঁজছে পুলিশ। আশেপাশে লাগানো সিসিটিভির সাহায্যে বিষয়টি আরও খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top