News Flash

Image

প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷  ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা শুরু করে দিয়েছে প্রদেশ বিজেপি৷ লোকসভা নির্বাচনের পূর্বে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির বিধানসভা নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ তাই ২০২৩ সালের ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিজেপির রাজ্য নির্বাচনী পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে৷ রাজ্য বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পাওয়ার পর রাজ্যে ছুটে আসেন উত্তর প্রদেশের বিধান পরিষদের সদস্য তথা বিজেপির রাজ্য নির্বাচনী পর্যবেক্ষক ডাক্তার মহেন্দ্র সিং৷ পাশাপাশি রাজ্যে অবস্থান করছেন বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্রা৷ শুক্রবার তারা রাজধানীর রবীন্দ্র ভবনে প্রদেশ বিজেপির নেতৃত্ব, বিজেপির মন্ত্রী, বিধায়ক ও জেলা নেতৃত্বদেরকে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন৷ এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ডাক্তার মহেন্দ্র সিং, বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা সহ অন্যান্যরা৷

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top