News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকরীর দাবীতে আমরণ অনশনে বসলেন চাকরীচ্যুত শিক্ষকদের একাংশ
Image

চাকরীর দাবীতে আমরণ অনশনে বসলেন চাকরীচ্যুত শিক্ষকদের একাংশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক তথ্য জানার অধিকার আইন মোতাবেক শিক্ষকতার চাকুরী পুনর্বহালের দাবীতে বৃহস্পতিবার থেকে আমরণ অনশনে বসল ১০৩২৩ চাকরীচ্যুত একাংশ শিক্ষক৷
এদিন ওরিয়েন্ট চৌমুহনী সংলগ্ণ শিশুউদ্যানের সামনে রাস্তার পাশে অনশনে বসে তারা৷ বিগত বাম সরকারের আমলে শিক্ষা দপ্তরের অধীনে জি টি, ইউ জি টি এবং পি জি টি শিক্ষক নিয়োগ করে৷ তারই পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক বেকার নিয়োগের উপর মামলা দায়ের করে৷ এই মামলায় উচ্চ আদালত গঠন মূলক রায় দেয়৷ কিন্তু শিক্ষা দপ্তর, আইন দপ্তরের তুঘলকি সিদ্ধান্তের জন্য ১০৩২৩-র চাকুরী চলে যায় বলে দাবি৷ তারা ২০১০ এবং ২০১৪ সালে চাকুরী পায়৷ বাম সরকারের তুঘলকি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছিল চাকুরীচ্যুতরা৷ ২০১৮ সালে বর্তমান সরকার গঠনে ভূমিকা নেয় ১০৩২৩৷ দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক তথ্য জানার অধিকার আইন মোতাবেক জানা গেছে সমস্ত শিক্ষক এই মামলার পক্ষভুক্ত নয়৷ তাদের চাকুরী যায়নি৷ এই বিষয়টি সরকারকে সদর্থক আন্দোলনের মাধ্যমে জানান দেওয়া হয়েছে৷ কিন্তু কোন সদুত্তর না পেয়ে আমরণ অনশন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান ১০৩২৩ এর পক্ষে প্রদীপ বনিক৷ তিনি জানান আদালতের অপব্যাখ্যা না করে সুন্দর ব্যাখ্যার মাধ্যমে যাতে তাদের শিক্ষকতার চাকুরীতে পুনর্বহাল করা হয়৷

Releated Posts

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top