News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কারবি আংলঙের বোকাজানে উদ্ধার পাঁচ কোটি টাকার হেরোইন, গ্রেফতার করিমগঞ্জের মাদক পাচারকারী
Image

কারবি আংলঙের বোকাজানে উদ্ধার পাঁচ কোটি টাকার হেরোইন, গ্রেফতার করিমগঞ্জের মাদক পাচারকারী

বোকাজান (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : কারবি আংলং জেলার বোকাজানে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে পাঁচ কোটি টাকার হেরোইন। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে করিমগঞ্জ জেলার বাসিন্দা মাদক পাচারকারী সাহাবুদ্দিনকে।

বোকাজানের মহকুমা পুলিশ অফিসার জন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাঁর নেতৃত্বে ৩৬ এবং ৩৭ জাতীয় সড়কে সিআরপিএফ-এর এক দলকে সঙ্গে নিয়ে মাদক-বিরোধী অভিযান চালিয়েছিলেন তাঁরা। সঙ্গে ছিল বোকাজান ও ডিলাই থানার যৌথ পুলিশের দল। এক সময় ডিমাপুর থেকে গোলাঘাটের দিকে আসছিল এএস ০৫ ডি ৪৬৪১ নম্বরের একটি হুন্ডাই আই-১০ কার। বোকাজান সিমেন্ট ফ্যাক্টরির সামনে ওই গাড়ির গতিরোধ করে পুলিশ তালাশি চালায়। গাড়ির ড্যাশবোর্ড ও অন্য অংশে তৈরি গোপন চেম্বার থেকে হেরোইন ভরতি ৫০টি সাবানের বাক্স বের করা হয়। ওই সাবান কেসগুলি থেকে ৬৬৪.২৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশের যৌথবাহিনী।

এসডিপিও জন দাস জানান, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মাদক পাচারকারী করিমগঞ্জ জেলার বাসিন্দা সাহাবুদ্দিনের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা করা হবে। এখনও তাকে গ্রেফতার করা হয়নি, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top