News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ের তাজ হোটেলে আন্তোনিও গুতেরেস, ২৬/১১ জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা
Image

মুম্বইয়ের তাজ হোটেলে আন্তোনিও গুতেরেস, ২৬/১১ জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা

মুম্বই, ১৯ অক্টোবর (হি.স.) : ভারতে এলেন রাষ্ট্রসংঘের সাধারণ সচিব আন্তোনিও গুতেরেস। বুধবার প্রথম দিন সকালে তিনি মুম্বইয়ের তাজমহল প্যালেস হোটেলে যান। সেখানে ২৬/১১ অর্থাৎ ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তানি জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

এ বছরের জানুয়ারিতে তিনি দ্বিতীয়বার রাষ্ট্রসংঘের প্রধান নির্বাচিত হয়েছেন।এরপর ভারতে এটাই তাঁর প্রথম সফর। এর আগে প্রথমবার সচিব থাকাকালীন ২০১৮ সালের অক্টোবরে দেশে এসেছিলেন গুতেরেস। মঙ্গলবার মাঝরাতে আন্তোনিও গুতেরেস লন্ডন থেকে একটি বাণিজ্যিক বিমানে মুম্বইয়ে অবতরণ করেন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন মহারাষ্ট্র সরকারের আধিকারিকেরা।
তিন দিনের সফরে এসে আজ সকালেই তিনি তাজ মহল প্যালেস হোটেলে যান। ২৬/১১-য় নিহতদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ২০০৮ সালে এই সন্ত্রাসবাদী হামলায় জঙ্গিদের অন্যতম লক্ষ্য ছিল মুম্বইয়ের বিখ্যাত তাজ হোটেল।

ভারতের স্বাধীনতার ৭৫ বছরে ভারত-রাষ্ট্রসংঘের সম্পর্ক কেমন, তা নিয়ে তিনি বক্তৃতা দেবেন। মুম্বইয়ের আইআইটিতে ‘ইন্ডিয়া@৭৫: ইউএন-ইন্ডিয়া পার্টনারশিপ: স্ট্রেনদেনিং সাউথ-সাউথ কোঅপারেশন’ শীর্ষক বিষয়ে বলবেন গুতেরেস। এরপরে গুজরাতে যাবেন রাষ্ট্রসংঘের মহাসচিব।
আগামীকাল বৃহস্পতিবার আন্তোনিও গুতেরেস গুজরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মিশন লাইফ’ অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে জানা গিয়েছে ৷ দু’জনের মধ্যে আসন্ন জি-২০ বৈঠকের সভাপতিত্ব, আন্তর্জাতিক সংকট, রাষ্ট্রসংঘের সঙ্গে ভারতের আরও গভীর সম্পর্ক গঠন নিয়ে কথা হতে পারে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গুতেরেস কেভারিয়াতে স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। গুজরাতের দেশের প্রথম সৌরশক্তি সম্পন্ন গ্রাম ঘুরবেন, মোধেরায় সূর্য মন্দির দেখে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে আন্তোনিও গুতেরেস।

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top