News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটক: হাসানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু
Image

কর্ণাটক: হাসানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

হাসান (কর্নাটক), ১৬ অক্টোবর (হি.স.) : কর্ণাটকের হাসান জেলার আরসেইকেরে তালুকের গান্ধী নগর গ্রামের কাছে শনিবার গভীর রাতে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি কেএসআরটিসি বাস এবং একটি লরির মধ্যে পিষ্ট হয়ে যায় গাড়িটি। ঘটনাটি ঘটেছে জাতীয় সড়ক ৬৯-এ।

মৃতদের নাম লীলাবতী (৫০), চৈত্র (৩৩), সামর্থ (১০), ডিম্পি (১২), তন্ময় (১০), ধ্রুব (২), বন্দনা (২০), দোদ্দাইয়া (৬০), ভারতী (৫০)। তারা দক্ষিণ কন্নড় জেলার ধর্মস্থলের মঞ্জুনাথ দর্শন করে গ্রামে ফিরছিলেন। দুর্ঘটনার সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মোট ১৪ জন গাড়িতে ছিল এবং তারা সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহতদের হাসান জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বানভাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026

সিজেপি-এর ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল বন্ধে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, আবেদনকারীকে কেন্দ্রের দ্বারস্থ হতে নির্দেশ

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ঘোষিত ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল বন্ধ করার বিষয়ে কোনও অন্তর্বর্তী…

ByByNews Desk Aug 31, 2026

উৎপাদন ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতের সম্ভাবনা তুলে ধরলেন নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), উন্নত উৎপাদন ব্যবস্থা এবং স্থানীয় সরবরাহ শৃঙ্খলে বিনিয়োগ আরও…

ByByNews Desk Aug 31, 2026

জি২০-তে ভারতের অগ্রাধিকারে ইরান, বাণিজ্যিক উত্তেজনা ও জ্বালানি নিরাপত্তা

অ্যাশভিল, ৩১ আগস্ট (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা, ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনা এবং ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটনের উদ্যোগ—সোমবার থেকে…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top