News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় একাধিক চুরির ঘটনায় জড়িত দুই চোর গ্রেপ্তার
Image

আগরতলায় একাধিক চুরির ঘটনায় জড়িত দুই চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷  দুই কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হল পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ শুক্রবার মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতদের স্বীকারোক্তি মূল্যে চুরি যাওয়া একটি টিভি উদ্ধার করা হয়েছে৷
শনিবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানান কিছু দিন পূর্বে পশ্চিম আগরতলা থানায় একটি চুরির মামলা দায়ের হয়৷ সেই মামলার তদন্তকারি অফিসার ছিলেন এসআই রঞ্জিত দাস৷ ঘটনার তদন্তক্রমে শুক্রবার মধ্যরাতে মামলার তদন্তকারি অফিসার দুই জনকে গ্রেপ্তার করে৷ ধৃতরা হল দুর্গা চৌমুহনী এলাকার সুখেন ঋসি দাস ও রানীরবাজার এলাকার শঙ্কর তাঁতি৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সাথে যুক্ত থাকার বিষয়টি স্বীকার করে৷ তাদের স্বীকারোক্তি মুলে চুরি যাওয়া একটি টিভি উদ্ধার করা হয়েছে৷ প্রাথমিক তদন্ত শেষে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top