News Flash

  • Home
  • বাণিজ্য
  • ফের দুধের দাম বাড়াল আমুল ও মাদার ডেয়ারি
Image

ফের দুধের দাম বাড়াল আমুল ও মাদার ডেয়ারি

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.) : মাত্র তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বার দুধের দাম বাড়াল আমুল। এবারে একধাক্কায় ২ টাকা করে বাড়ল ফুল ক্রিম দুধ এবং মোষের দুধের দাম।

আমুলের তরফে জানানো হয়েছে, আগে যে ফুল ক্রিম দুধ ৬১ টাকা প্রতি লিটার পাওয়া যেত, সেটাই এবার থেকে কিনতে হবে ৬৩ টাকা প্রতি লিটার দরে। বাড়ানো হয়েছে মোষের দুধের দামও। একাধিক রাজ্যে চাহিদা অনেক বেড়ে যাওয়ায় দুধের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে গুজরাট কো-অপারেটিভ ফেডারেশন লিমিটেড। এই সংস্থাটিই আমুলের দুধের দাম নিয়ন্ত্রণ করে।
আমুলের পাশাপাশি মাদার ডেয়ারিও দুধের দাম ২ টাকা করেই বাড়িয়ে দিয়েছে। শেষবার আগস্ট মাসে একই সঙ্গে দুই প্রধান দুগ্ধপ্রস্তুতকারী সংস্থা দুধের দাম বাড়িয়েছিল। এই নিয়ে চলতি বছরই তিনবার বাড়ল দুধের দাম। মার্চ মাসেও দুধের দাম বাড়ানো হয়েছিল। গুজরাট কো-অপারেটিভ ফেডারেশন লিমিটেড সূত্রের খবর, গুজরাট, রাজস্থান, পাঞ্জাবের মতো রাজ্যে লাম্পি ভাইরাসের দাপটে দুধের উৎপাদন ৪৫ শতাংশ কমে গিয়েছে। যার ফলে চাহিদার তুলনায় জোগান কম। সেটাই মূল্যবৃদ্ধির কারণ।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top