News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা, উত্তরবঙ্গে শীতের আমেজ
Image

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা, উত্তরবঙ্গে শীতের আমেজ

কলকাতা, ১৫ অক্টোবর (হি. স.) : আগামী তিনদিনের মধ্যে বিদায় নিচ্ছে বর্ষা। তবে রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও খটখটে শুকনো পরিস্থিতির সৃষ্টি হবে না। বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। যদিও কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামী ১৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে খবর। ইতিমধ্যেই শীতের আমেজ মিলতে শুরু করে দিয়েছে।

শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে। তবে রাজ্যে থেকে বর্ষা বিদায় নেওয়ার পর খটখটে শুকনো পরিস্থিতির সৃষ্টি হবে না। তবে আশা করা হচ্ছে বৃষ্টির পরিমাণ কমবে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামী ১৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রারও তেমন কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গে শীতের আমেজ মিলতে শুরু করে দিয়েছে। সেখানে এখন সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমতে দেখা যাচ্ছে। অনুভূতি হচ্ছে হাল্কা শীতের। শনিবার কাকভোরে জলপাইগুড়ি শহরে ঘন কুয়াশাও দেখা গিয়েছে। রাস্তাঘাট, নদীর পাড় ঢেকে গিয়েছে ঘন কুয়াশায়। দক্ষিণবঙ্গে ধীরে আবহাওয়া শীতের দিকে এগবে। বাংলায় এবার শীতের ছোঁয়া মেলার সম্ভাবনা নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে।

Releated Posts

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top