News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিয়ের ছয় মাসের মধ্যেই গৃহবধূর বিষপানে আত্মহত্যা
Image

বিয়ের ছয় মাসের মধ্যেই গৃহবধূর বিষপানে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷  বিয়ের ৬ মাসের মাথায় বিষ পানে গৃহবধুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ মৃত গৃহবধূর বাড়ি অমরপুরে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ বিয়ের ছয় মাসের মাথায় গত সোমবার সকালবেলায় অমরপুর এলাকায় নিজ বাড়িতে বিষপান করে গুরুতর অসুস্থ হন রুমালি জমাতিয়া নামে এক গৃহবধূ৷ পরে গৃহবধুর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে উদয়পুর টেপানিয়া গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ জানা যায় আজ থেকে ছয় মাস আগে আমবাসা  এসবিএম অফিসে কর্মরত বিকাশ জমাতিয়া সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় রোমালি জমাতিয়া নামে ২১ বছরের ওই যুবতীর সাথে৷ গৃহবধূর স্বামী জানান, তাদের সংসারে ছিল না কোন অশান্তি৷  কি কারণে তার স্ত্রী আত্মহত্যার পথ বেছে নেয় সে বিষয়ে তিনি কিছুই জানেন না৷ গৃহবধূর জিবি হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ শুক্রবার তার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের লোকজনরা৷ পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top