News Flash

  • Home
  • দেশ
  • সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তর প্রদেশ এটিএস-র জালে ৮
Image

সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তর প্রদেশ এটিএস-র জালে ৮

লখনউ, ১১ অক্টোবর (হি.স.) : বিভিন্ন জায়গা থেকে ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা এবং এর সহযোগী জামাত-উল-মুজাহিদিনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আট সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)।

উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে উত্তরপ্রদেশের অতিরিক্ত মহাপরিচালক (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার এক বিবৃতিতে জানিয়েছেন।
ধৃত সন্দেহভাজনরা হল লুকমান, মুখতারের মহম্মদ আলিম, কামিল। সকলেই সাহারানপুর জেলার বাসিন্দা। এছাড়া শামলি জেলার ঝিনঝানার শাহজাদ এবং হরিদ্বারের (উত্তরাখণ্ড) মুদাসির। বিবৃতিতে বলা হয়েছে, আলি নূর নামে এক বাংলাদেশি নাগরিক এবং ঝাড়খণ্ডের নওয়াজিশ আনসারিকেও গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top