পাটনা, ১০ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। শোকবার্তায় লালু জানিয়েছেন, নেতাজি আমাদের মাঝে আর নেই। সোমবার সকালে হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সপা-র প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হবে।
এদিন মুলায়মের প্রয়াণে শোকব্যক্ত করে লালু প্রসাদ যাদব বলেছেন, নেতাজি আমাদের মধ্যে আর নেই। সমাজতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মুলায়ম সিং যাদবের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁর সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। তাঁর মৃত্যু সংবাদ আমাদের জন্য খুবই দুঃখজনক। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করি।”



















