News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrested:তিন বছর আগের প্রতারণায় ঘটনায় গ্রেফতার অভিযুক্ত, ধৃতের পুলিশ হেফাজত
Image

Arrested:তিন বছর আগের প্রতারণায় ঘটনায় গ্রেফতার অভিযুক্ত, ধৃতের পুলিশ হেফাজত

চাকদহ, ৯ অক্টোবর (হি.স.): তিন বছর আগের প্রতারণায় ঘটনায় গ্রেফতার অভিযুক্ত । বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর প্রলোভন দেখিয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে শনিবার নদিয়া জেলার চাকদহ থানার গৌরীপুর গ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ । ধৃতের নাম অভিজিৎ দে (৩৬)। ধৃতের বাড়ি গৌরীপুর গ্রামে । ধৃতকে রবিবার আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন  
জানা গিয়েছে, সাঁকরাইল থানার রগড়া এলাকার বাসিন্দা অসিতকুমার পাত্র সেটেলমেন্ট অফিসের অবসরপ্রাপ্ত রাজস্ব পরিদর্শক । গত ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে ৷ সেই ফোনেই বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর প্রস্তাব দেওয়া হয় তাঁকে । তাতে রাজি হয়ে যান অসিত । এর বিনিময়ে তাঁকে লক্ষাধিক টাকা ও চাকরি দেওয়ার প্রলোভন দেওয়া হয় । তাতেই তিনি রাজি হয়ে যান ।ফোনে আসা নির্দেশ অনুযায়ী প্রথমে ‘প্রসেসিং ফি’বাবদ নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা মেচেদা ও হাওড়া স্টেশনে গিয়ে দেন তিনি । তারপর দফায় দফায় বিভিন্ন অজুহাত দেখিয়ে এক বছর ধরে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ । অসিতের দাবি, সব মিলিয়ে ২০ লক্ষ ১৯ হাজার ৯৯৮টাকা নেওয়া হয়েছে তাঁর থেকে। বাকি টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেন তিনি ।
বিপুল টাকা চলে যাওয়ার পর অসিত বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন ।২০১৯ সালে ৯ সেপ্টেম্বর সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ জানান তিনি । তারপরই পুলিশ তদন্তে নামে । ফোন ট্যাপের মাধ্যমে পুলিশ অভিজিৎ দে-কে শনিবার চাকদহ থেকে গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে । অভিজিৎ প্রতারণা চক্রের সঙ্গে কাজ করত । তাই ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হবে ।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top