News Flash

  • Home
  • বিদেশ
  • North Korea:ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, আছড়ে পড়ল জাপানে
Image

North Korea:ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, আছড়ে পড়ল জাপানে

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.) : ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া। রবিবার সমুদ্রে আছড়ে পড়ল তাদের ছোঁড়া ব্যালেস্টিক মিসাইল। দক্ষিণ কোরিয়ার সেনার তরফে এমনটাই জানানো হয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর দফতরের টুইটারেও এই বিষয়ে জানানো হয়েছে। গত ২ সপ্তাহে এই নিয়ে ৭ বার ক্ষেপণাস্ত্র ছুঁড়ল কিমের দেশ।

জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের বিশেষ আর্থিক অঞ্চলের বাইরে পড়েছে। তবে এর ফলে জাপানের কোনও জাহাজের ক্ষতি হয়নি। আসলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সেনা মহড়ার ‘জবাব’ দিতেই রবিবারের ক্ষেপণাস্ত্র ছোঁড়া হল। গত সপ্তাহ থেকেই আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথ মহড়া শুরু করেছে।
এর আগে গত মঙ্গলবারই রাষ্ট্রসংঘ ও আমেরিকাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে জাপানে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল উত্তর কোরিয়া। দেশের নাগরিকদের সতর্ক করে প্রশাসন। বিশেষ করে হোক্কাইডো দ্বীপের অধিবাসীদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি বাতিল করা হয় বহু ট্রেন। তার আগে গত সপ্তাহেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে দেখা গিয়েছিল কিমের দেশকে। দক্ষিণ কোরিয়া ও আমেরিকা বহুদিন ধরেই দাবি করছে, গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন কিম। এর আগে ২০০৬ সালে তারা প্রথম বার পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক নিক্ষেপ করেছিল। বরাবরই ‘যুদ্ধবাজ’ হিসেবে পরিচিত কিম জং-উন আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে শক্তি প্রদর্শন করেই চলেছে।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ককে আস্থা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি: রিয়াজ হামিদুল্লাহ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে ১৮ মাসের দায়িত্বকালে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে…

ByByNews Desk Oct 4, 2026

ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব ও ইন্দো-প্যাসিফিক সামুদ্রিক সহযোগিতা নিয়ে জয়শঙ্করের বৈঠক

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার…

ByByNews Desk Oct 4, 2026

বিদায়ী বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্কে অবদানের প্রশংসা

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে রবিবার নয়াদিল্লিতে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।…

ByByNews Desk Oct 4, 2026

ইজরায়েলের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী ও ক্যাপ্টেন স্মিতকে বিশেষ সম্মানের আমন্ত্রণ নেতানিয়াহুর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মাঝ আকাশে হামলার মোকাবিলা করে যাত্রীদের জীবন রক্ষা করা ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top