News Flash

  • Home
  • দিনের খবর
  • ইন্টারনেটের গতি বৃদ্ধির পাশাপাশি আধুনিক উদ্যোগ ও ব্যবসার অগ্রগতিও বাড়িয়ে তুলবে ৫জি : রাজনাথ সিং
Image

ইন্টারনেটের গতি বৃদ্ধির পাশাপাশি আধুনিক উদ্যোগ ও ব্যবসার অগ্রগতিও বাড়িয়ে তুলবে ৫জি : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): ইন্টারনেটের গতি বৃদ্ধির পাশাপাশি আধুনিক উদ্যোগ ও ব্যবসার অগ্রগতিও বাড়িয়ে তুলবে ৫জি পরিষেবা। দেশে ৫জি পরিষেবার সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে এমনই টুইট করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার টুইট রাজনাথ সিং লিখেছেন, লখনউ সহ দেশের অনেক মেট্রো শহরে ৫জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এর ফলে শুধুমাত্র ইন্টারনেটের গতি বহুগুণ বৃদ্ধিই হবে না, বরং নতুন আধুনিক উদ্যোগ এবং ব্যবসার অগ্রগতিও বাড়িয়ে তুলবে। দেশে ৫জি-এর মতো নতুন যুগের প্রযুক্তি চালু করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

ভারতে ফাইভ-জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে নতুন দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের ষষ্ঠ সংস্করণের উদ্বোধন ও ফাইভ-জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। প্রাথমিক ভাবে দেশের কয়েকটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top