ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। শুক্রবার রাজ্যে এলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তাকে আগরতলা বিমান বন্দরে অভিনন্দন জানালেন রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধিরা। এরপর সেখান থেকে তিনি উমাকান্ত ময়দানে চলে এলেন। দেখলেন নতুন এস্ট্রো টার্ফ ফুটবল ময়দানের কাজ। মাঠের অবয়ব দেখে খুশি হলেন এ আই এফ এফের সভাপতি কল্যাণ চৌবে। সেখান থেকে তাকে টি সি এ অফিসে আমন্ত্রণ জানানো হয়। টি এফ এর প্রতিনিধিরা টি সি এ-র ডাকে সাড়া দিয়ে সভাপতিকে নিয়ে গেলেন রাজ্য ক্রিকেট সংস্থার অফিসে। টিসিএর তরফে সভাপতি তপন লোধ ,যুগ্ম সচিব কিশোর দাস সহ অন্যান্যরা অভিবাদন জানালেন এ আই এফ এফের সভাপতি কল্যাণ চৌবেকে। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে কল্যাণ চৌবেকে আতিথেয়তা প্রদর্শন করা হলো টি সি এ-র তরফে। সঙ্গে ছিলেন টি এফ এর ভারপ্রাপ্ত সভাপতি প্রণব সরকার সহ সচিব অমিত চৌধুরীরাও। টি সি এ-র আতিথেয়তায় খুবই খুশি হলেন এ আই এফ এফের সভাপতি কল্যাণ চৌবে।

টি সি এ-তে সংবর্ধিত ফুটবল প্রধান চৌবে
Tags:
Releated Posts
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…


















